logo ABUL BASHAR KRISHI COLLEGE
Menu
নূরুল ইসলাম

নূরুল ইসলাম

অধ্যক্ষ

29 Oct, 2026
1 min read

অধ্যক্ষের বানী

দক্ষ কৃষি কর্মী তৈরির লক্ষ্যে গ্রামীণ কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে ২০০৩ সালে কৃষিবিদ ড. এ.টি.এম. সালেহ সাহেব কর্তৃক একঝাঁক স্বপ্নবাজ নবীন মেধাবী শিক্ষকবৃন্দের দ্বারা এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নে শুরু হওয়া আবুল বাশার কৃষি কলেজটি ড. এ.টি.এম. সালেহ সাহেব প্রতিষ্ঠা করেন। সময়ের সাথে সাথে কলেজটি ধীরে ধীরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্যতম সেরা কলেজে পরিণত হয়েছে।

শিক্ষকবৃন্দের দক্ষ শিক্ষাদান পদ্ধতি, সুনির্দিষ্ট পরিকল্পনা, গভর্নিং বডির সার্বিক সহযোগিতা শিক্ষার্থীদেরকে নিয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে! ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে দক্ষ ও সফল উদ্যোক্তা হয়ে তাদের দক্ষতার স্বাক্ষর রাখছে।

সময়ের সাথে সাথে এখানকার শিক্ষকবৃন্দও আধুনিকতার সাথে নিজেদেরকে অভিযোজনের মাধ্যমে ধীরে ধীরে কলেজটিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের "অন্যতম সেরা কলেজের" স্বীকৃতি এনে দিয়েছে। তাই আমি এই কলেজের এমন সাফল্য ধরে রাখার জন্য শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যবৃন্দের সহযোগিতা কামনা করছি।